নিউজ বাংলা ডেস্ক: পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
শোকজের কারণ: ‘মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান’ (FLN) কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির গণিতের চার নিয়ম এবং পঞ্চম শ্রেণির সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করতে ব্যর্থ হওয়া।
শিক্ষা অফিসের বক্তব্য: বারবার নির্দেশনা ও তদারকির পরও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শিক্ষকদের যুক্তি: শিক্ষকসংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, অভিভাবকদের উদাসীনতা, অতিরিক্ত প্রশাসনিক কাজ এবং প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত সমস্যার কারণে নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি হয়েছে।
শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, শিক্ষকদের লিখিত জবাব সন্তোষজনক না হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ বাংলা চ্যানেল