ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে-নাতনির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং | Photo Card
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে-নাতনির মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই সাঈদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির বৈদ্যুতিক লাইনের একটি অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই স্থানে স্পর্শ করলে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার