ঢাকা | খ্রি.

মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ভোলা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ৮ হাজার কেজি। এসব সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

পরে উদ্ধার করা সার ও জব্দ করা স্টিল বডি ট্রলার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের সংকীর্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের সংকীর্ণ