ঢাকা | খ্রি.

১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানকে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফল হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষায়, গণঅভ্যুত্থান ‘নিউটনের কোনো আপেল’ নয় যে আপনা-আপনি গাছ থেকে ঝরে পড়বে; দীর্ঘ সময়ের আন্দোলনের মধ্য দিয়ে এটি অর্জন করতে হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।’

নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন রাজনীতির কথা বললেও অনেকে পুরোনো বন্দোবস্তের ধারাতেই এগোচ্ছেন। তিনি তাদের রাজনৈতিকভাবে আরও শেখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায়। তাদেরকে সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ। এতো সহজ নয়।’

জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনকে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দেখাকে রাজনৈতিক অপরিপক্বতা বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি মনে করে, মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা।’

নতুন রাজনৈতিক শক্তির উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশ্রেণির ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।’

গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের অংশীদারদের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের কেউ কেউ প্রকাশ্যে মাঠে না থাকলেও বিভিন্নভাবে আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি বলেন, সংসদে বিতর্ক এবং মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড—দুটিই গণতান্ত্রিক চর্চার অংশ হওয়া উচিত। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের ফিরে আসার পথ সহজ হয়।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছিনিয়ে নিয়ে সেটিকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠনের চেষ্টার সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেইল করেছে (ব্যর্থ হয়েছে)। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেইল করেছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও, প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরো

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরো