ঢাকা | খ্রি.

বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়েছে, তীব্র ব্যথায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়েছে, তীব্র ব্যথায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্রোস্টেট ক্যান্সার হাড়সহ শরীরের আরও গভীরে ছড়িয়ে পড়ায় তিনি তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।

সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘নিউজনাইট’-এ দেওয়া সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা জানান হান্টার।

সাক্ষাৎকারে তিনি বলেন, জো বাইডেনের ক্যান্সার ক্রমেই শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। রোগটি এখন ছড়িয়ে পড়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং হাড় ও শরীরের আরও গভীরে মেটাস্টেসিস হয়েছে। এর ফলে প্রচণ্ড ব্যথার পাশাপাশি শারীরিকভাবে গুরুতর দুর্বল হয়ে পড়েছেন তিনি।

জো বাইডেন ২০২৫ সালের মে মাসে প্রথমবার প্রকাশ্যে জানান, তিনি মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তখনই তিনি জানিয়েছিলেন, রোগটি তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে।

এরপর একই বছরের অক্টোবরে তাঁর এক মুখপাত্র জানান, ক্যান্সার নিয়ন্ত্রণে বাইডেন রেডিয়েশন ও হরমোন থেরাপিসহ উন্নত চিকিৎসা নিচ্ছেন। গুরুতর এই রোগে আক্রান্ত হওয়ার পরও তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেননি।

গত জুন মাসেও শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বাইডেনকে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে শারীরিক যন্ত্রণা ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই আগামী ১৭ নভেম্বর জো বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণামূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স