ভিডিও প্রকাশ্যে আসতেই ওয়েজ হুসেন এস নামের এক আইনজীবী কব্বন থানায় আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি কর্ণাটক রাজ্য মহিলা কমিশনেও লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি-ঘটনার সময় সেখানে অনেক নারী উপস্থিত ছিলেন। আরিয়ানের এমন আচরণ তাদের শুধু অস্বস্তিতে ফেলেনি, অপমানিতও করেছে। পাশাপাশি বেঙ্গালুরুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে স্বতঃপ্রণোদিত মামলাও নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
২০২১ সালের মাদক মামলায় নাম জড়ানোর পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরিয়ানের। সম্প্রতি তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়েও আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। নতুন করে অশালীন ইঙ্গিতের অভিযোগ আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এমএমএফ
নিউজ বাংলা চ্যানেল