ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং | Photo Card
বেনাপোলে পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আকতারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে। 

পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সলিমুল্লাহ বলেন, পুটখালী বিওপির একটি টহল দল বাংলাদেশ সীমান্তের পুটখালী উত্তরপাড়া থেকে ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলামকে আটক করেছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

খবর চিএ: সমকাল


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স