ঢাকা | খ্রি.

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে চাপ বাড়বে। এর মাধ্যমে বর্তমানে তৈরি হওয়া সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, গ্যাস সরবরাহও শেষ পর্যন্ত সেই অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি।

বিদ্যুৎ বিল নিয়ে কারও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ।

এদিকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সেখানে আলোচনা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত

বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত