ঢাকা | খ্রি.

জাতিসংঘে মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
জাতিসংঘে মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার একটি স্মারক সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনগণের সম্মিলিত প্রত্যয়ের ঐতিহাসিক প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। তার মতে, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

অনুষ্ঠানে সরকারের ‘থ্রি আর’ কৌশল—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশনের বিভিন্ন দিকও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি জানান, এই কৌশলের আওতায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পুনর্গঠন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি অঙ্গীকার, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি অবিচল অবস্থান এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের পটভূমি ও তাৎপর্যের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী