নিউজ বাংলা ডেস্ক: জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হবে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় ১৭ সদস্যের পরিবর্তে ১২ সদস্য নিয়েই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের বৈঠকে সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধানের বিভিন্ন বিধান পর্যালোচনার উদ্যোগ নেয় সরকার। সেই প্রেক্ষাপটে গত ১৩ জুলাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হয়েছে; তাদের নাম পাওয়া গেলে কমিটি পুনর্গঠন করা হবে।
কমিটিতে বিভিন্ন দলের সংসদ সদস্যরা অন্তর্ভুক্ত থাকলেও বিরোধী দল এখনো অংশ নেয়নি।
নিউজ বাংলা চ্যানেল