সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানা বক্তব্য রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তারপর দ্বিতীয়বারও মেয়ে হয়, তখন বিষয়টা আরও ভালো করে বোঝা যায়। তারা দেখাতে চান তাদের চোখে পুত্র ও কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পর সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও একই চিত্র দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার সঙ্গে একমত। অনেকে আবার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন। কঙ্গনাকে সাপোর্ট করে এক অনুরাগী লিখেছেন, প্রগতিশীল ভাবনার সঙ্গে অর্থনৈতিক অবস্থার কোনো সংযোগ নেই। অনেকে পুত্রসন্তানের জন্য মানতও করেন। তবে, তারাই আবার নিজেদের প্রগতিশীল দেখানোর চেষ্টা করেন। কঙ্গনা সরাসরি এটিকে বলিউডের সঙ্গে যুক্ত করেছেন।
খবর- মানবজমিন
নিউজ বাংলা চ্যানেল