ঢাকা | খ্রি.

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : 

ঢাকা কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ঢাকা কলেজের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে নিয়মিত পুলিশ থাকে না। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সেখানে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতা-কর্মীরা।

বর্তমানে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের বাইরে মূল সড়কে মিছিল করছেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

এর মধ্যে বেলা সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক চলছে