ঢাকা | বঙ্গাব্দ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং | Photo Card
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

শুক্রবার (৩১ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই ভরিতে একই পরিমাণ অর্থ কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ দফা দাম বেড়েছে, ৪৯ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স