ঢাকা | বঙ্গাব্দ

‘ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না’

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং | Photo Card
‘ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না’ ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
দেশের মানুষের মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানের প্রবণতা বাড়লেও, অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ সেমিনারে তিনি বলেন, ‘ভ্যাটের সিস্টেমের মধ্যে কিছু দুর্বলতা আছে। সবাই মনে করে, সিস্টেমটা যেন খুব সহজ হয় এবং ভ্যাটের মাধ্যমে কোনো কারচুপি না হয়। কিন্তু আমাদের দেশে এটা দুঃখজনক যে, অনেক সময় ভ্যাট সরকারের কোষাগারে পৌঁছায় না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ভ্যাট সিস্টেমের উন্নতির প্রয়োজন। মানুষ যখন ভ্যাট দেয়, তখন তা সঠিকভাবে সরকারী কোষাগারে পৌঁছাতে হবে।’

নতুন ভ্যাট সিস্টেমের আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে যেমন ভ্যাটের মাধ্যমে কেনাকাটা করা হয়, আমাদের দেশে সেভাবে যেন সবাই সম্মত থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে, যেন তারা সঠিকভাবে ভ্যাট নেয়।"

তিনি আরো যোগ করেন, "ভ্যাট প্রদান করার পর, জনগণের কাছে যেন তা সঠিকভাবে সেবায় রূপান্তরিত হয়, সেজন্য সরকারের উদ্যোগ প্রয়োজন।’তিনি জানান, ‘ভ্যাট সিস্টেমের আধুনিকায়ন দ্রুততার সাথে এগিয়ে নিতে হবে। আমরা চাই দ্রুত সিস্টেমটি উন্নত করার কাজ সম্পন্ন করা হোক, যেন আগামীতে সরকার এটি সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং দেশের চেহারা বদলাতে সহায়তা করতে পারে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আয়কর বাড়ানোর মাধ্যমে রাজস্ব বাড়ানো সম্ভব। তবে ভ্যাটের ওপর নির্ভর না করে আয়কর থেকেই রাজস্ব আদায় বেশি হওয়া উচিত।’

শেষে তিনি উল্লেখ করেন, ‘রাজস্ব ব্যবস্থাপনাকে আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং ব্যবসায়ীদের জন্য সহজ করতে হবে, অন্যথায় দেশের অর্থনীতি এগোবে না।’

এএডি/

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স