ঢাকা | খ্রি.

জীবননগর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
জীবননগর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় ওই তিনজনের বাংলাদেশে প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে।

রবিবার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, আনুমানিক রাত ৩টা ১০ মিনিটে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। এরপর বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে ওই তিনজনকে বাংলাদেশে ঢুকতে বাধা দেন। বাধার মুখে তারা শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি। ঘটনাটি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স