বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
নিউজ বাংলা ডেস্ক:বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় লুৎফর রহমান বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নওগাঁ থেকে মাছ বিক্রি করে ফেরার পথে একটি পিকআপকে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
নিউজ বাংলা চ্যানেল
কমেন্ট বক্স