প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গণভোট অধ্যাদেশ পাস হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এর আগে, মঙ্গলবার বেলা ১১ টায় গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয়।উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।
খবর- সময়ের আলো
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল