প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
৫ ওভারে ৪ মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলাদেশ
দ্বিতীয় দিন সকালে শুরুটা বেশ ভালোই হলো বাংলাদেশের। আগের দিন ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে শেষ করেছিল দল। দ্বিতীয় দিন সকালে ৫ ওভার খেলে ৪টি ভিন্ন ভিন্ন মাইলফলক ছুঁয়ে ফেলেছে দল।
শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। দিনের দ্বিতীয় ওভারে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার ও প্রথম বাংলাদেশি ব্যাটার বনে যান। তার সেঞ্চুরির পরের বলেই তার সঙ্গী লিটন দাস দারুণ এক চার মারেন। তুলে ফেলেন ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি। দিনের দ্বিতীয় মাইলফলকের দেখা পায় বাংলাদেশ।এর একটু পর ৩০০ রান তুলে ফেলে বাংলাদেশ। এই মাইলফলকও দল ছোঁয় লিটন সিঙ্গেল নেওয়ার পরই।লিটন-মুশফিক তাদের জুটি শুরু করেছিলেন দলীয় ২০২ রানে। এরপর থেকে দারুণ খেলে তারাও পেয়ে গেছেন সেঞ্চুরি জুটি। এই চার মাইলফলক বাংলাদেশ ছুঁয়ে ফেলল দিনের প্রথম ৫ ওভারেই।
খবর- যুগান্তর
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল