প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
রায় ঘোষণার আগে যা বললেন চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে দেশবাসীকে সালাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. তাজুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে সালাম জানিয়ে পোস্ট দিয়েচেন তিনি।
পোস্টে চিফ প্রসিকিউটর লেখেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।এদিকে, রায় ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সোমবার সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ট্রাইব্যুনালের কাছে উপস্থিত রয়েছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এদিন বেলা ১১টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরুর কথা রয়েছে।
এসকে/
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল