প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন জানিয়েছে ইইউ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইইউ লিখেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আমরা সমর্থন করি। রাজনৈতিক দলগুলোকেও গঠনমূলকভাবে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করেছে ইইউ।
আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ইইউ।
রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তারা। পরবর্তী ধাপে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলকভাবে অংশগ্রহণেরও উল্লেখ করা হয় এ পোস্টে।
/ইউএমএইচ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল