নিউজ বাংলা ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা বা হোটেলে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: মাসিক ৩৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: চাকরির নীতিমালা অনুযায়ী প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা এবং জীবন বিমা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।