নিউজ বাংলা ডেস্ক : রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে আগুন লাগা একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, ‘ট্রায়াম্ফ’ নামের জাহাজটিতে আগুন লাগার পর নাবিকদের একটি উদ্ধারকারী জাহাজে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নাবিক আহত হয়েছেন। তাদের কেউ আগুনে পুড়ে এবং কেউ ধোঁয়ার কারণে আহত হন।
উদ্ধার করা ২৫ নাবিককে নিরাপদে পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহত নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।