নিউজ বাংলা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবারের বৈঠক দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সংস্কৃতি, প্রযুক্তি, বাণিজ্য, বিজ্ঞান ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করা সম্ভব।