নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ড. মোহাম্মদ মুইজ্জু।
এদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন ও শুভেচ্ছার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
হাইকমিশন জানিয়েছে, দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় রয়েছে তাদের।