নিউজ বাংলা ডেস্ক : এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় শিহাব। এরপর প্রকাশিত ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে। সন্তানের এই সাফল্যের খবর স্বজনদের আনন্দের বদলে আরও গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।