নিউজ বাংলা ডেস্ক : অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য উন্মুক্ত এই নিয়োগে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬। পদটি স্থায়ী এবং কর্মস্থল হবে যেকোনো স্থান।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
যোগ্যতা ও অন্যান্য শর্ত
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত বা অবিবাহিতা হতে হবে।
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। পাশাপাশি সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবাও পাওয়া যাবে।
আবেদন ফি ও পদ্ধতি
আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।