
নিউজ বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর প্রধানমন্ত্রীর দপ্তরে যান শিক্ষামন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে স্কুল-কলেজের বিভিন্ন বিষয় এবং শিক্ষকদের সংশ্লিষ্ট একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী।
আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন শিক্ষামন্ত্রী।
সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষকদের বদলি, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট-সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে।