নিউজ বাংলা ডেস্ক: রাজধানীতে ছুটির দিনকে ঘিরে আজ বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ—এই দুই ভেন্যুতে সংগীতপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহযোগিতায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা থেকে দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং বিকেল ৩টায় শুরু হবে মূল পরিবেশনা।
সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যের এই কনসার্টে উদ্বোধনী পরিবেশনা করবে রে-রে ব্যান্ড। এরপর মঞ্চে পারফর্ম করবে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে ও মাইলস। অনুষ্ঠানের সমাপনী পরিবেশনায় থাকবে দেশের কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।
অন্যদিকে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন-এয়ার কনসার্ট। ‘মনসুন কালচারাল অ্যালায়েন্স’ ও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও নীল। এছাড়া একক পরিবেশনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং আন্দোলন-আলোচিত র্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজান।
দুই ভেন্যুতেই বিপুলসংখ্যক দর্শকের সমাগমের সম্ভাবনা থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।