ঢাকা | বঙ্গাব্দ

২০২৭ সালের মধ্যে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করবে ইউএস-বাংলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং | Photo Card
২০২৭ সালের মধ্যে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করবে ইউএস-বাংলা ছবির ক্যাপশন:
ad728

নিউজ বাংলা ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগে পর্যায়ক্রমে বহরে যুক্ত হবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

বুধবার রাজধানীর বনানীতে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ভবিষ্যতে ইউরোপ, ওশেনিয়া ও উত্তর আমেরিকায় সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আরও ওয়াইড-বডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে ২০০ জন পাইলট ও ১০০ জন সার্টিফায়েড এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স