প্রশ্নপত্র ফাঁসের যে আন্দোলনে উত্থান ধর্মেন্দ্র’র, আজ সেই একই সংকটে পতন!
-
নিউজ প্রকাশের তারিখ :
Jul 25, 2026 ইং |
Photo Card
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
নিউজ বাংলা ডেস্ক: ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র হওয়ায় ১৯৯৭ সালের একটি ঘটনার প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে। সে সময় ওড়িশায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবিভিপির ছাত্রনেতা হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ভুবনেশ্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে ২০২১ সালে তিনি ভারতের শিক্ষামন্ত্রী হন। তবে বর্তমানে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিরোধীদের আন্দোলনের মুখে সেই একই ইস্যুতে এবার শিক্ষামন্ত্রী হিসেবেই সমালোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
নিউজটি পোস্ট করেছেন :
নিউজ বাংলা চ্যানেল
কমেন্ট বক্স