ঘটনাচক্রে আজ রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম পোস্টে এই কথা উল্লেখ করে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’
ইনস্টাগ্রামে যৌথ পোস্টে নবজাতকের আগমনের খবর জানিয়ে এক পোস্টে রাজকুমার-পত্রলেখা লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে আর কয়েকদিন সময় লাগতে পারে।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয় রাজকুমার ও পত্রলেখার। এরপর বন্ধুত্ব। ২০১৪ সালে প্রেমের কথা জানান তারা। সে সময় তারা একসঙ্গে অভিনয় করছিলেন ‘সিটিলাইটস’ সিনেমায়। দীর্ঘ সময় বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বরে তারা সাতপাকে বাঁধা পড়েন।
খবর- সমকাল
নিউজ বাংলা চ্যানেল