ঢাকা | বঙ্গাব্দ

নীহাকে নিয়ে ইমরানের ‘শুধু তোমাকে ছাড়া’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং | Photo Card
নীহাকে নিয়ে ইমরানের ‘শুধু তোমাকে ছাড়া’ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
অডিও, প্লে-ব্যাক, মিউজিক ভিডিও, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরইমধ্যে নতুন এ গানের কাজ শেষ হয়েছে। চলছে মিউজিক ভিডিও’র পরিকল্পনা। আর তার এই মিউজিক ভিডিওতে মডেল হয়ে আসছেন হাল সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এর আগেও ইমরানের গানের মডেল হয়েছেন তিনি।

 ‘ওরে জান’- শিরোনামের সেই গানটির ভিউ ৩১ মিলিয়ন পার হয়েছে। এবারের গানটির শিরোনাম ‘শুধু তোমাকে ছাড়া’। দ্রুতই গানটির শুটিংয়ে নেমে পড়বেন ইমরান-নীহা। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘শুধু তোমাকে ছাড়া’ গানটি আমার সুর ও সংগীতেই করা। অন্যরকম একটি স্বাদ এই গানে পাবেন শ্রোতারা। আর নীহার সঙ্গে আগেও আমার কাজ হয়েছে। এবারের কাজটিও বেশ স্পেশাল। আশা করছি, ভালো কিছু পাবেন সবাই। 

এদিকে, নীহাও গানটি নিয়ে বেশ এক্সাইটেড। এ গানের বাইরে ইমরান দেশ-বিদেশের শো নিয়ে ব্যস্ত। সামনের বছর অস্ট্রেলিয়ার সিডনিতে গাইতে যাবেন এ গায়ক। এর বাইরেও আরও বেশ কয়েকটি দেশের স্টেজ শো’র কথাও চলছে তার। অন্যদিকে, সিনেমার নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন ইমরান।  
খবর- মানবজমিন

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স